শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪

সেন্টমার্টিনে কোস্টগার্ডের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মনির হোসেন :: সেন্টমার্টিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। সোমবার (২১ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২১ জুলাই সোমবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন এর নেতৃত্বে কোস্ট গার্ড, সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews