শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪

মোংলায় চক্ষু রোগীরা পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: মোংলায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষু শিবিরে ৫শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল।
সোমবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় কুমারখালিস্থ শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে স্থাপিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে দশ জন চিকিৎসকের একটি মেডিকেল টিম বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেন।
৫ শতাধিক রোগীর মধ্যে ৫৮ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২২ জুলাই) তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন শেষে মোংলা পৌঁছে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews