শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম’র বিরুদ্ধে তদন্তে সত্যতা পেয়েছে কর্মকর্তা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড মরক্কোর প্রতিশোধ, নাকি ফ্রান্সের পুনরাবৃত্তি কুয়েত ও বাহরাইনে ফের হামলা চালাল ইরান

বেনাপোল ইমিগ্রেশনে বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬) কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় খাঁন মনির হোসেন মনি ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন।তার বিরুদ্ধে বাগেরহাট জেলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টা মামলা রয়েছে। খাঁন মনির হোসেন মনি বাগেরহাট জেলা সদরের নগরবাজার গ্রামের মোসলেম আলী খাঁনের ছেলে।তার পাসপোর্ট নম্বর -A- 01151173।

ইমিগ্রেশন সূত্র জানায়, সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন খাঁন মনির হোসেন। এ সময় তার পাসপোর্টে স্টপলিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে বাগেরহাট জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি ভারতে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে বেনাপোল ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন। অনলাইনে তার স্টপ লিস্ট এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক বাগেরহাট জেলা সদরের সাবেক শ্রমিকলীগ নেতাকে পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। যেহেতু বাগেরহাট সদর থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে সেহেতু তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews