1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

খুলনায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন জোড়াগেটস্থ নিজস্ব জায়গায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে খুলনার ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) তসলিমা কানিজ নাহিদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রস্তাবিত ১২ তলা বিশিষ্ট কল্যাণ ভবনটি হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আইকনিক। ভবনটিতে শপিংমল, সুইমিংপুল, সিনেকমপ্লেক্স, ফুডকোর্ট, সেমিনারকক্ষসহ সকল ধরণের সুযোগ-সুবিধা থাকবে। এই ভবনের আয় সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করা হবে। এর নির্মাণ সম্পন্ন হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মহাপরিচালক ভবনটি নির্মাণে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন।

খুলনার বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ ফিরোজ শাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) নুসরাত আইরিন, কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান-সহ ব্যবসায়ী ও উদ্যোক্তারা বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট