1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী ‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা শীর্ষক সভা পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও পাইকগাছায় অভিনব কৌশলে ভ্যান চুরি; বিপাকে দিনমজুর দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত পিআইডির আয়োজনে গণহত্যা দিবস এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

যশোরে ৩৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের কোতোয়ালী থানার রাজারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২২৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে আটক করা হয়। এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক স্বর্ণের বাজারমূল্য ৩৪ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা।

আটককৃত পাচারকারী হলেন, রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার পোদমদি গ্রামের সোহেল শেখের ছেলে বাদশা শেখ (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী থানার রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই স্বর্ণ চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২২৫ গ্রাম।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। রাজবাড়ি এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের রাজারহাট হয়ে সাতক্ষীরা গমন করছিল। আটককৃত স্বর্ণের বাজার মূল্য ৩৪ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা। স্বর্ণসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট