1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

দাকোপে প্রকল্প সমাপ্তি ও টেকসইকরণে কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি :: দাকোপে উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপ্তি ও কার্যক্রম টেকসইকরণে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সিএনআরএস‘র ইভলভ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্ক কমিটির ও দাকোপ প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াসের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অডিনেটর দেবাশীষ কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্য বীথিকা রায়, কালিপদ কুমার রায়, রওশন আরা, বিনীতা রায়, দিপায়ন বিশ^াস, হেনা রায় প্রমুখ। কর্মশালা শেষে প্রধার অতিথির কাছে প্রকল্পের যাবতিয় নথিপত্র হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট