বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

রায়েরবাজারে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ডাকসু নেতাদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: রায়েরবাজারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। বৃহস্পতিবার এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

এর আগে, জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর কথা জানান। এ সময়, তারা ৭১ এবং ২৪’র শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন। সেইসাথে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান তারা।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সকলের ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করবো।

অপরদিকে জিএস এস এম ফারহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবো। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews