1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

ঘোড়াঘাটে সনাতন ধর্মালম্বীদের নবান্ন উৎসব পালিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি::দিনাজপুরের ঘোড়াঘাটে পঞ্চিকার তিথি অনুসারে মঙ্গলবার সনাতন ধর্মলম্বীদের নবান্ন উৎসব পালিত হয়।
যদিও সরকারীভাবে মঙ্গলবার ৩রা অগ্রাহায়ন চলছে। এর এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় ঘোড়াঘাট পুরাতন বাজার ঘোড়াঘাট থানার প্রধান গেটের সামনে বসে নবান্নের বিভিন্ন রসদ সামগ্রী। সূর্যদ্বয়ের সাথে সাথেই এই বাজার শুরু হয়। দুরদরান্ত থেকে বিক্রেতারা এসে তাদের পসরা সাজিয়ে বেঁচাকেনা শুরু। করে। নবান্নর প্রয়োজনীয় উপাদানগুলি হলো নতুন মাটির হাড়ি পাতিল, আমন ধানের নতুন চাউল, পানিফল, আখ, মাছআলু, কপিসহ নতুন তরিতরকারী। সরজমিনে দেখা গেছে ঘোড়াঘাট পৌর পুরাতন বাজারের নির্দিষ্ট স্থানে সনাতন ধর্মালম্বীরা তাদের প্রয়োজনীয় জিনিশপত্র ক্রয় করছেন। তবে দামটা একটু রেশি যেমন আমনের সিদ্ধ। চাউল ১শত টাকা কেজি ও আলো চাউল ১২০টাকা প্রতি কেজি বিক্রয় হচ্ছে। বাজার করতে আসা ঘোড়াঘাট হিন্দু অধুষিত কাদিমনগরের বিনয় সাহা জানালেন, আজ আমাদের ১লা অগ্রাহায়ন শুরু হয়েছে, আজকের দিনে আমরা নতুন চাউল ও অন্যান্য নতুন সামগ্রী দিয়ে নবান্ন উৎসব পালন করি। তিনি আরো জানালেন আমরা নতুন চাউল ছাড়া আমাদের উৎসব হবে না। বানিয়া পাড়ার প্রবীন ব্যাক্তি কানু সাহা জানালেন, কিছু ব্যাতিক্রম ছাড়া আজ আমাদের প্রতিটি ঘরে নবান্ন উৎসব পালন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট