বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

৯৬ শিক্ষানবিশ এএসপিকে মাঠ পর্যায়ে বদলি

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাঁদের এই নতুন দায়িত্ব দেওয়া হলো।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। বুধবার রাতে পুলিশ সদরদপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) ভলিউম-১ এর প্রবিধান-৭৯০ অনুযায়ী এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায় এই প্রশিক্ষণ ও বদলির বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ সম্মতি নেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বাস্তব প্রশিক্ষণের জন্য সংযুক্ত হওয়া এই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাঁদের বেতন ও নিয়মিত ভাতাগুলো সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকেই উত্তোলন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews