মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দুই দিনে সাড়ে ৪ হাজার মামলা করেছে ডিএমপি

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ডেস্ক:: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে সাড়ে চার হাজার মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১টি বাস, দুটি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি অটোরিকশা ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২৯টি বাস, ১৫৫টি ট্রাক, ১৪৫টি কাভার্ডভ্যান, ১৭৪টি সিএনজি ও ৫৫৮টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৩৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ছয়টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি অটোরিকশা ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩৯টি বাস, ৩৩ টি ট্রাক, ৫৮ টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি অটোরিকশা ও ৭৬২টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৩০৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, সাতটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি অটোরিকশা ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, আটটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৫ টি সিএনজি অটোরিকশা ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, তিনটি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১২টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৬৬৫টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ জানুযারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews