মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে নাজমুল হাসান শান্তর দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় বা ‘হ্যাটট্রিক’ টেস্ট জয়।

২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ওপেনার ইমাম-উল হককে ২ রানে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাসকিন। আরেক ওপেনার আজান আওয়াইস (১৫) ও অধিনায়ক শান মাসুদ (২) দ্রুত বিদায় নিলে ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ৬৬ রান করা ফজলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সালমান আগা ২৬ রানে তাসকিনের দ্বিতীয় শিকার হন।

মধ্যভাগে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল হাল ধরার চেষ্টা করলেও তরুণ পেসার নাহিদ রানার গতির কাছে হার মানেন তারা। টানা দুই ওভারে এই দুই ব্যাটারকেই (১৫ রান করে) সাজঘরে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন রানা। শেষ দিকে হাসান আলীকে তাইজুল ইসলাম আউট করলে ১৬৩ রানেই থমকে যায় পাকিস্তানের ইনিংস।

প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে পাকিস্তান আজান আওয়াইসের সেঞ্চুরিতে ৩৮৬ রান তোলে। ২৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে শান্তর ৮৭ ও মুমিনুলের ৫৬ রানের ওপর ভর করে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এবার দেশের মাটিতেও জয়ের ধারা বজায় রাখল বাংলাদেশ। দীর্ঘ ২০ বছরের খরা কাটিয়ে গত দুই বছরে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জিতে নতুন ইতিহাস গড়ল শান্ত বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews