1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ট্রাম্পের দাবি ইরানের সামরিক শক্তি নিশ্চিহ্ন, বাস্তব চিত্র ভিন্ন ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংসের দাবি আইনপ্রণেতার ‘গরুর হাট পাহারা দিচ্ছে সেনাবাহিনী’ দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত ‘কুমিল্লা ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত দাকোপে পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ জন শিশু সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং

ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংসের দাবি আইনপ্রণেতার

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। মঙ্গলবার মার্কিন সিনেটের এক শুনানিতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা এড কেস জানান, এই সংঘাতে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৩৯টি বিমান হারিয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা সংবাদ সংস্থা ‘দ্য ওয়ার জোন’-এর একটি প্রতিবেদনের বরাতে এড কেস জানান, প্রায় এক মাস আগে প্রকাশিত ওই তথ্যানুযায়ী, ইরানের সাথে সংঘাত চলাকালে মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে।

এর মধ্যে ৩৯টি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১০টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের আকাশসীমার ভেতরে একটি অত্যাধুনিক ‘এফ-৩৫এ লাইটনিং ২’ যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হয়েছে এবং একটি ‘বোয়িং ই-৩ সেন্ট্রি’ বিমান ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে এই সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। প্রায় পাঁচ সপ্তাহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়।

যদিও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন।

বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চললেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই সিনেটে মার্কিন ক্ষয়ক্ষতির এই চাঞ্চল্যকর তথ্য উঠে এল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট