শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ট্রাম্পের দাবি ইরানের সামরিক শক্তি নিশ্চিহ্ন, বাস্তব চিত্র ভিন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে যে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক একটি গোপন মূল্যায়ন প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনটি অনুযায়ী, ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশই পুনরুদ্ধার করেছে। বিশেষ করে হরমুজ প্রণালির কাছে থাকা ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন আবার কার্যকর অবস্থায় রয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যবর্তী হামলার পরও ইরানের প্রায় ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত এবং মোবাইল লঞ্চার অক্ষত রয়েছে। এছাড়া দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় ৯০ শতাংশই আংশিক বা সম্পূর্ণ সচল।

অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব দাবি নাকচ করে বলা হয়েছে, ইরানের বর্তমান সক্ষমতা টেকসই নয় এবং তাদের শক্তি পুনর্গঠন নিয়ে যে ধারণা দেওয়া হচ্ছে তা বিভ্রান্তিকর।

যুদ্ধকালীন সময়ে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পাশাপাশি আইআরজিসির অ্যারোস্পেস কমান্ড জানিয়েছে, যুদ্ধের আগের তুলনায় এখন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আরও বেড়েছে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য প্রস্তুত রয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews