শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস পালিত হবে, যা ৯ জিলহজ হিসেবে পরিচিত।

রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দেশটির আকাশে রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার পরই আনুষ্ঠানিকভাবে নতুন মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়।

পোস্টে আরও বলা হয়, চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই পবিত্র জিলহজ মাসের গণনা শুরু হয়েছে। এই মাসের ১০ম দিন অর্থাৎ ২৭ মে (বুধবার) বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ইসলামি শরিয়াহ অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে হজযাত্রীরা অবস্থান করেন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। এবার সে অনুযায়ী ২৬ মে আরাফাত দিবস পালিত হবে।

এদিকে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতেও স্থানীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে। তবে সৌদির ঘোষণা অনুযায়ী অনেক দেশেই একই তারিখে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধর্মীয় উৎসবকে ঘিরে ইতোমধ্যে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews