মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তবে আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত জার্মানির দলে আবারও জায়গা পেয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। শুধু তাই নয়, তাকে দলের প্রধান গোলরক্ষক হিসেবেও বিবেচনা করছেন কোচ ইউলিয়ান নাগলসমান।

বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের বিশ্বকাপ দল প্রকাশ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দল ঘোষণার সময় নাগলসমান জানান, নয়্যারের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।

তিনি বলেন, মানুয়েল নয়্যার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা সবারই জানা। তাকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই ভাবা হচ্ছে।

৪০ বছর বয়সী নয়্যার জার্মানির হয়ে এখন পর্যন্ত ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে তিনি চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতিও পান।

আসন্ন বিশ্বকাপে জার্মান দলকে নেতৃত্ব দেবেন ইয়োশুয়া কিমিখ। দলে আছেন অভিজ্ঞ উইঙ্গার লিরয় সানে। এছাড়া ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

ডিফেন্ডার:
অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মিডফিল্ডার:
ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

ফরোয়ার্ড:
কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews