1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি মৌচাকের মধু আর সংগ্রামের জীবন-মৌয়াল বারিকের গল্প মোংলা বন্দরের দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ আদ্-দ্বীন হাসপাতালের ২ কর্মীকে সাময়িক অব্যাহতি জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু রোববার কেএমপি গোয়েন্দা শাখার অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কসাই লিটন ও রিফাত আটক পৃথিবীর পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার প্রধান উপকরণ হচ্ছে বৃক্ষ-নজরুল ইসলাম মঞ্জু রামগতিতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলি ও নগদ টাকাসহ তিনজন আটক

মোংলা বন্দরের দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। ৭ জুন রবিবার সকালে তিনি বন্দরের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর শফিকুল ইসলাম সরকারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে যোগদান করার আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোংলা বন্দরে যোগদানের পর তিনি সকল সদস্য, বিভাগীয় প্রধান, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সিবিএর এডহক কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন। সভায় বন্দরের চলমান প্রকল্প, অসমাপ্ত প্রকল্প ও কর্মপরিকল্পনার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবাগত চেয়ারম্যানকে অবহিত করেন। চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ সার্বিক বিষয় পর্যালোচনা করে বন্দরের উন্নয়নের স্বার্থে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ দায়িত্ব ও ধর্মীয় অনুশাসন মেনে দলগতভাবে কাজ করার বিষয়ে উপস্থিত সকলকে নির্দেশনা দেন

এছাড়াও প্রশাসনিক কাজের জটিলতা হ্রাস করা সম্ভব হলে বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা সহজ হবে। এছাড়াও বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনার জন্য সকলকে অবহিত করেন। সর্বোপরি বন্দরের সার্বিক উন্নয়নের স্বার্থে বন্দর ব্যবহারকারী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন।

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিস্টিংশনসহ স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ডিএসসিএন্ডএসসি মিরপুর, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নাইজেরিয়ার প্রাক্তন ছাত্র। রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা তাঁর ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক এবং স্টাফ অফিসার হিসেবে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা যিনি বাংলাদেশ নৌবাহিনীর দুটি ফ্রিগেট, যথা বানৌজা ওমর ফারুক এবং বানৌজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন ছিলেন। রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা প্যাট্রোল ক্রাফট বানৌজা ফরিদ, তিস্তা, মেঘনা, এলপিসি বানৌজা দুর্জয়, ওপিভি বানৌজা এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিনের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট