সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত – আমীর এজাজ খান এমপি শরণখোলায় ২৫৫ অসহায় গরিব মানুষকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড তারাকান্দায় ৩০০ গ্রাম গাঁজাসহ মা-ছেলে আটক চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

হারুনুর রশিদ ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরশহরের আজাদ মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার পশ্চিম দামুদরপুর এলাকার সুরুজ্জামান (৫৪), বোয়ালী এলাকার শাহাজাহান ফিরোজ (৫২) এবং রংপুরেরঙ মিঠাপুকুর উপজেলার বৈরাতীপুর এলাকার শাকিল হোসেন (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ধান ব্যবসায়ী রহমতুল্লাহ স্থানীয় ইসলামী ব্যাংক শাখা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে পাঁচজন দুর্বৃত্ত একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় সিএনজি চালক তাঁকে ডেকে কথা বলার ছলে কাছে নিয়ে পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ব্যবসায়ী রহমতুল্লাহর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অটোরিকশাসহ তিনজনকে হাতেনাতে আটক করেন। তবে সিএনজি চালকসহ আরও দুজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সিএনজিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ মোট পাঁচজনকে আসামি করে থানায় একটি ছিনতাইচেষ্টার মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews