মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা প্রথমবারের মতো ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ, প্রশংসনীয় উদ্যোগ বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটি গঠন পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ খুলনায় নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে দোকান ঘর নির্মাণে ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ; তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করল কোস্টগার্ড

পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে জামাল মোড়ল (৪১) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার কাশিমনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মোড়ল ওই গ্রামের মৃত সোলাইমান মোড়লের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে জামাল মোড়লের স্ত্রী ঘুম থেকে উঠে তাকে নিজ শোয়ার ঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাথমিকভাবে আত্মহত্যার প্রকৃত কারন জানা যায়নি।

এদিকে খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সবুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

পাইকগাছা থানার ডিউটি অফিসার এসআই মনিরুল ইসলামও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews