
নিজস্ব প্রতিনিধি:: ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ উদযাপনের প্রস্তুতিমূলক সভা সোমবার খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ও সাহিত্যকর্মের মাসিক থিমভিত্তিক খসড়া ক্যালেন্ডার কার্যক্রমের ওপর পর্যালোচনা করা হয়। প্রস্তুতিমূলক সভায়অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট নূরুলহাই মোহাম্মদ আনাছ, জেলাপ্রাথমিকশিক্ষাঅফিসার শেখঅহিদুলআলম, জেলাশিক্ষাঅফিসারএসএমছায়েদুররহমান, সিনিয়রসাংবাদিক শেখ দিদারুলআলম, নজরুলএকাডেমিরসাধারণসম্পাদকমাসুদ মাহমুদ প্রমুখবক্তব্য রাখেন। সভায়সরকারিবিভিন্ন দপ্তরেরকর্মকর্তা, নজরুলগবেষক, সামাজিক-সাংস্কৃতিকসংগঠনেরপ্রতিনিধিরা অংশ নেন।