মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা প্রথমবারের মতো ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ, প্রশংসনীয় উদ্যোগ বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটি গঠন পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ খুলনায় নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে দোকান ঘর নির্মাণে ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ; তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করল কোস্টগার্ড

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাধারন নির্বাচনকে সামনে রেখে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

১৩ জুলাই সোমবার সকালে বন্দরের সিবিএ ভবন চত্বরে আয়োজিত সভায় মোংলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জুলফিকার আলীকে চেয়ারম্যান, বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগকে সদস্য সচিব এবং ঊর্ধ্বতন হিসাব রক্ষন কর্মকর্তা মো. নিয়ামুর রহমানকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

এ কমিটি যত দ্রুত সম্ভব বন্দরের কর্মচারীদের অংশগ্রহণে একটি সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন।

জানা যায়,দীর্ঘ ৬ বছর বিভিন্ন মামলা ও জটিলতা তৈরী করে কুচক্রী মহল ইলেকশন ছাড়া ক্ষমতা দখল করে বসে আছে, এখন এই তলবি সভার মাধ্যমে নতুন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এর নিকট ৮০০ কর্মচারীর প্রত্যাশা একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে।

মোংলা বন্দরের কর্মচারিরা আরো প্রত্যাশা করে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা বন্দরের কর্মচারিদের জীবনমান উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্ষম হবেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews