মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষ। আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপ ফুটবলের হাইভোল্টেজ সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। টুর্নামেন্টের অন্যতম সেরা ও বড় লড়াই হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচটিকে। দুই দলই বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকায় একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পূর্বাভাস অনুযায়ী, এই মেগা ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫৫ শতাংশ এবং স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ শতাংশ। ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখার পক্ষে এআই বেশ কিছু জোরালো যুক্তি দিয়েছে।

তাদের তথ্যমতে, কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফরাসি আক্রমণভাগ যেকোনো রক্ষণভাগের জন্যই অত্যন্ত ভয়ংকর। তা ছাড়া বড় ম্যাচ খেলার দিক থেকে ফ্রান্সের অভিজ্ঞতা অনেক বেশি। ২০১৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপ দল তারা। গতিময় পাল্টা আক্রমণ ও শারীরিক শক্তিতে তারা স্প্যানিশদের বেশ ভালোই সমস্যায় ফেলতে পারে।

অন্যদিকে স্পেনের পক্ষেও নিজেদের শক্তিশালী যুক্তি দেখিয়েছে এআই। লামিন ইয়ামালের মতো তরুণ ও বিস্ময়কর প্রতিভা স্পেনের আক্রমণে সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করেছে। বল দখল ধরে রাখা, নিখুঁত পাসিং ও মাঝমাঠের নিয়ন্ত্রণে স্পেন বরাবরই বিশ্বের অন্যতম সেরা দল। এমনকি সাম্প্রতিক কিছু মুখোমুখি লড়াইয়েও স্পেন ফরাসিদের কঠিন পরীক্ষা নিয়েছে।

এআই-এর ধারণা অনুযায়ী ম্যাচের সম্ভাব্য ফলাফল হতে পারে ফ্রান্স ২ : ১ স্পেন। তবে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতা থাকলে ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারেও গড়াতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে, ম্যাচের মূল ভাগ্য নির্ধারণ করবে মূলত মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং কোন দল প্রথম গোলটি আদায় করতে পারছে। ফ্রান্স যদি শুরুতে গোল পেয়ে যায়, তবে তাদের ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বিপরীতে স্পেন যদি বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews