শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে বললেন প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী পরিবেশরক্ষায়সকলের বৃক্ষরোপণকরাঅপরিহার্য-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে সভা অনুষ্ঠিত পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ বেনাপোলে চোরাচালানী অভিযানে সাড়ে ১০ লাখ টাকার পন্য আটক

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোববার (১২ জুলাই) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। কে পাবে সেমিফাইনালের টিকিট, তা নিয়ে চলছে আলোচনা। এর মধ্যেই পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস প্রকাশ করেছে।

অপ্টার ২৫ হাজার সিমুলেশনের মাধ্যমে করা বিশ্লেষণে আর্জেন্টিনাকে ম্যাচের মূল ফেবারিট হিসেবে দেখানো হয়েছে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসির দলের জয়ের সম্ভাবনা রয়েছে ৫৭ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা তুলনামূলক কম, মাত্র ১৮ দশমিক ৭ শতাংশ। একই সঙ্গে ২৪ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অপ্টা। আর এমন পরিস্থিতি তৈরি হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে অতিরিক্ত সময়ে।

শুধু কোয়ার্টার ফাইনালের ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টের হিসাবেও আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে অপ্টার সুপার কম্পিউটার। তাদের সিমুলেশন অনুযায়ী, সেমিফাইনালে পৌঁছে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াই চালিয়ে যাওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে সুইজারল্যান্ডের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৩০ দশমিক ৬ শতাংশ। কোয়ার্টার ফাইনালে জয় পেলে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার জয়ী দল।

তবে পরিসংখ্যান ও পূর্বাভাসে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও বিশ্বকাপের নকআউট পর্বে যেকোনো সময় পাল্টে যেতে পারে ম্যাচের চিত্র। তাই শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে, কোন দল সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews