শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবেশরক্ষায়সকলের বৃক্ষরোপণকরাঅপরিহার্য-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে সভা অনুষ্ঠিত পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ বেনাপোলে চোরাচালানী অভিযানে সাড়ে ১০ লাখ টাকার পন্য আটক পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা জেলার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ফুল দিয়ে সিভিল সার্জনকে স্বাগত জানান।

পরিদর্শনের সময় সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, ডায়েট রুম, অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগ, ভিআইএ (VIA) রুম এবং বহির্বিভাগ (আউটডোর) ঘুরে দেখেন। তিনি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং সেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জনের সঙ্গে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হিমেল ঘোষ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews