শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবেশরক্ষায়সকলের বৃক্ষরোপণকরাঅপরিহার্য-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে সভা অনুষ্ঠিত পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ বেনাপোলে চোরাচালানী অভিযানে সাড়ে ১০ লাখ টাকার পন্য আটক পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য বাগেরহাটে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১জুলাই) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষ মেলার উদ্বোধন করেনপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ মেলায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শনের পাশাপাশি বিক্রির জন্য বিভিন্ন নার্সারির স্টল রয়েছে।
প্রধান অতিথি বলেন , গাছ লাগানো ও গাছের পরিচর্যার করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বো করেন জেলা প্রশাসক গোলাম মোঃবাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের ডিএফও মো শাহিন কবির, পুলিশ সুপারের নাম জানি পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, জেলা বিএনপি’র আহবায় এটিএম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মুজাফফর রহমান আরম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোসাঃ আসিয়া কাতুন।
মেলায় ১৫টি নার্সারী বিভিন্ন দেশী-বিদেশী প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা বিক্রির জন্য স্টল স্থাপন করেছে। জেলা পরিষদ অডিটরিয়ামে এই বৃক্ষ মেলা আগামীঅ ৭ দিন চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভন্নি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews