শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবেশরক্ষায়সকলের বৃক্ষরোপণকরাঅপরিহার্য-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে সভা অনুষ্ঠিত পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ বেনাপোলে চোরাচালানী অভিযানে সাড়ে ১০ লাখ টাকার পন্য আটক পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় দীর্ঘদিন ধরে অসুস্থ ও অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত এক বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে তিনি অসুস্থ বৃদ্ধের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ সরদারের বাড়ি পরিদর্শন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় তিনি বৃদ্ধের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওষুধ ক্রয়ের জন্য তার স্ত্রীর হাতে তিন হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন।

এছাড়াও তার উন্নত চিকিৎসার জন্য অন্যান্য উৎস থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

পরিদর্শনকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

ইউএনওর এই মানবিক সহায়তা পেয়ে আব্দুল লতিফ সরদার ও তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটছিল। এমন কঠিন সময়ে প্রশাসনের এই সহযোগিতা তাদের নতুন আশার সঞ্চার করেছে।

স্থানীয় বাসিন্দারাও ইউএনওর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে প্রশাসনের এমন আন্তরিক উপস্থিতি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং মানুষের আস্থা আরও দৃঢ় করে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ সরদার দীর্ঘ প্রায় ছয় বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন স্থানে টিউমার (গাঁট) রয়েছে। অর্থাভাবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এই অসহায় বৃদ্ধ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews