রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের ২০০ মোটর সাইকেল নিয়ে শোডাউন মেসিকে নিয়ে শাকিরার করা পোস্ট শেয়ার করলেন স্ত্রী আন্তোনেলা ফিফার মোট আয় থেকে বড় অঙ্কের লভ্যাংশ পাবে বাংলাদেশ ইরানের হুঁশিয়ারি কোনো সীমান্ত নিরাপদ থাকবে না এআই-এর মাধ্যমে ট্রাফিক সিগনালের মতো হর্নও নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী উপকূলের জেলে-নৌযান মালিকদের প্রতি কোস্টগার্ডের বিশেষ সতর্কবার্তা শার্শায় ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী আটক কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন।

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন এবং খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, খাইরুজ্জামান শামীম, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট বজলুর রহমান রাজা ও হাবিবুর রহমান কাজল।

শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে নিষ্ঠা, ঐক্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews