মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে তারাকান্দা উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি যানবাহনের চালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ সংরক্ষণ এবং শব্দদূষণ রোধে সচেতনতা সৃষ্টি করা হয়। অকারণে হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পরিবেশবান্ধব ও শৃঙ্খলাপূর্ণ জনজীবন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল হক, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন, শব্দদূষণমুক্ত ও বাসযোগ্য তারাকান্দা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews