মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপি বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) পানখালী ইউনিয়নের মমতাজ বেগম স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খামারি ও সাধারণ মানুষ তাদের গরু, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি নিয়ে উপস্থিত হয়। ফলে ক্যাম্পে প্রাণিসম্পদ সেবা নিতে মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
জলবায়ু সহনশীল প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে উত্তরণের ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL) প্রকল্প এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা, উত্তরণের CALL প্রকল্পের উপজেলা ম্যানেজার এবং প্রকল্পের মাঠকর্মীরা উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম সহযোগীতা করেন।


ক্যাম্পেইনে গরুর ক্ষুরা (FMD) ও তড়কা ((Anthrax) ) রোগের টিকা, ছাগল ও ভেড়ার পিপিআর (PPR) রোগের টিকা, হাঁসের ডাক প্লেগ রোগের টিকা এবং মুরগির রানীক্ষেত (Newcastle Disease) রোগের টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি গরুর জন্য বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। টিকাদানের পাশাপাশি খামারিদের প্রাণিসম্পদের বিভিন্ন রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা, নিয়মিত টিকাদানের গুরুত্ব, কৃমিনাশক ব্যবহারের সঠিক সময় এবং উন্নত পরিচর্যা পদ্ধতি সম্পর্কে পরামর্শ ও তথ্য প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রাণিসম্পদ স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার বলেন, “প্রাণিসম্পদকে রোগমুক্ত রাখতে নিয়মিত টিকাদান ও কৃমিনাশক প্রয়োগের কোনো বিকল্প নেই। খামারিদের সচেতনতা বৃদ্ধি পেলে প্রাণীর মৃত্যুহার কমবে, উৎপাদন বাড়বে এবং অর্থনৈতিক ক্ষতিও অনেকাংশে হ্রাস পাবে।”
আয়োজকরা জানান, এ ধরনের টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন, খামারিদের আয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews