মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের উদয়ন বাংলাদেশ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভার যৌথ আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রভাষক কামরুল ইসলাম । সভার শুরুতে বিগত অধিবেশনের কার্যবিবরণী পাঠ করেন উপজেলা নাগরিক কমিটির সদস্য গোপী নাথ সাহা। ত্রৈমাসিক সভায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, যৌন ও প্রজনন অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চলতি মাসে কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কে. জে. এস. পি. ইউ. (রাজাপুর) স্কুল অ্যান্ড কলেজে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে দুটি সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সভায় বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাগেরহাট উপজেলায় ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যদের সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর একটি তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সহজে সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেন। বক্তারা বলেন, উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা,জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক স্থানীয় শাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, নারী, যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুশীল সমাজের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে বাগেরহাট সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে। এসময় বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও নাগরিক কমিটির সদস্য এস. এম. রাজ, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্ল্যা আব্দুর বর, মনিরুজ্জামান মনির, কহিনুর বেগম, শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম, লাভলী মণ্ডল, আশরাফুল ইসলাম মনির এবং ফিরোজ হাওলাদার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নাগরিক কমিটির সদস্য গোপী নাথ সাহা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews