বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশে চলমান গ্যাসসংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সংকট নিরসনে সম্ভাব্য সহযোগিতা চেয়ে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিশেষভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়টি উল্লেখ করা হলেও, জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, দেশে বিদ্যমান গ্যাসের ঘাটতি কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চিঠি পাঠিয়েছেন। এতে এলএনজি সরবরাহের পাশাপাশি জ্বালানি খাতে প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার বিষয়েও মালয়েশিয়া সরকারের ইতিবাচক ভূমিকা কামনা করা হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকার আশা করছে মালয়েশিয়া এ অনুরোধের বিষয়ে দ্রুত ইতিবাচক সাড়া দেবে। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। গ্যাসের সরবরাহ বৃদ্ধি, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ প্রেক্ষাপটে মালয়েশিয়ার সহযোগিতা পাওয়া গেলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়ন এবং জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকারের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews