বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগর থেকে ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ২৮ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা ও ৪ টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews