
এম জালাল উদ্দীন:পাইকগাছা(খুলনা):: বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় আগামী ২ আগস্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জন্মবার্ষিকী উদযাপনকে সুষ্ঠু, সুন্দর ও অর্থবহ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ওসি অপারেশন জুলফিকার আলী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,
উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা।