সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে সভা অনুষ্ঠিত খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত – আমীর এজাজ খান এমপি শরণখোলায় ২৫৫ অসহায় গরিব মানুষকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড তারাকান্দায় ৩০০ গ্রাম গাঁজাসহ মা-ছেলে আটক চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

তারাকান্দায় ৩০০ গ্রাম গাঁজাসহ মা-ছেলে আটক

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মা ও ছেলেকে আটক করেছে তারাকান্দা থানা পুলিশ।সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ বাজার রাংসা নদীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস।আটক ব্যক্তিরা হলেন— আব্দুর রাজ্জাক (৩৪), পিতা: মৃত আব্দুল কুদ্দুস এবং তার মা জামিলা বেগম (৬০), স্বামী: মৃত আব্দুল কুদ্দুস।পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে আনুমানিক ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আটক মা-ছেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ব্যবসার অভিযোগ ছিল। তবে এ অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনও হয়নি।অভিযানে নেতৃত্বদানকারী এসআই লিটন চন্দ্র দাস বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।এদিকে, অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান। তারা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews