
নিজস্ব প্রতিনিধি:: মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সোমবার খুলনা খালিশপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, সহপাঠীদের উদ্বুদ্ধকরণ এবং সুস্থ সংস্করণে যুক্ত থাকার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদকের ভয়াবহতা এবং অতিরিক্ত মোবাইল বা ইন্টারনেটের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা প্রয়োজন।
সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ইসলামি ব্যাংকের এঙ্িিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান মিজি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলের উপপরিচালক মো: কামরুজ্জামান, সমাজসেবক এস এম নাছিম উদ্দীন, সাবেক জেলা শিক্ষা অফিসার এ কে এস গোলাম আযম, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, জেজেএস’র সিনিয়র ডিরেক্টর প্রোগ্রাম এম এম চিশতী প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো: মাঈনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সমাজসেবক শেখ আলমগীরকে সম্মাননা স্মারক ও শেখ মোয়াজ্জেম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।