1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল কোস্টগার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক কোটি ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরের শার্শায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২ গ্রাম আদালতে আইনের সঠিক প্রয়োগ ও তদারকি জোরদারের তাগিদ: বাগেরহাটে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা জব্দ

দাকোপ উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে অবদান রাখল কোস্টগার্ড

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ৪র্থ ধাপে অনুষ্ঠিত দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অবদান রাখল উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ড। এ নির্বাচনকে ঘিরে ৩ জুন সকাল থেকে দাকোপ উপজেলার চালনা, বাজুয়া, লাউডোব, কৈলাশগঞ্জ, বানিয়াশান্তা, নলিয়ানসহ বিভিন্ন এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল কার্যক্রম শুরু করে কোস্টগার্ড সদস্যরা। এ বাহিনীর চৌকষ সদস্যরা শান্তিপূর্ণ নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করার কারনে দাকোপে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। ৫ জুন বুধবার সকাল থেকে দাকোপ উপজেলার প্রতিটি ভোটকেন্দ্র নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করায় ভোটাররা নির্ভিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী ৭ জুন শুক্রবার পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত কন্টিনজেন্ট দাকোপের নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে। নির্বাচন পরবর্তী যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি রাখবে কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন জানান,

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন গত ৩ জুন হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড খুলনা-১ আসনের দাকোপ উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। দাকোপ উপজেলার কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্ট গার্ডের প্লাটুন সমূহের সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এ কার্যক্রম নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট