সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (বুধবার) খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুশ্রম নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। সংবিধানে শিশুসহ সকল নাগরিকের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সরকার জাতীয় শিশুনীতি-২০১১ ও শিশু আইন-২০১৩ প্রণয়ন করেছে। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিশুশ্রম নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এক সাথে কাজ করতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা বক্তৃতা করেন এবং শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।

এর আগে দিবসটি উপলক্ষে খুলনার বিভাগীয় শ্রম দপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews