বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইউক্রেনে আবারও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। শহরটিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি থাকেন। এছাড়া, এ হামলায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। সংবাদমাধ্যম ‍বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, বুধবার (১২ জুন) একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ডিএসএনএসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আহত এক নারীকে ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews