বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু সেতুতে একদিনে আদায় হলো ৩ কোটি ৮০ লাখ টাকার টোল

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েই চলছে যানবাহনের সংখ্যা। ফলে বঙ্গবন্ধু সেতুতে বাড়ছে টোল আদায়ের পরিমাণও। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। এসব যানবাহন থেকে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

শনিবার (১৫ জুন) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত ১২টা পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে ৩৩ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ২০ হাজার ৬৮৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

এদিকে মহাসড়কে যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews