বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

ঢামেকে আটক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে আটক হওয়া ভুয়া চিকিৎসক রিপা আক্তারের বিরুদ্ধে শাহবাগ থানায় প্রতারণার মামলা করা হয়েছে।

ঢামেকের গাইনি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানা গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম।

বলেন, ঢাকা মেডিকেল থেকে অ্যাপ্রন পরিহিত ভুয়া ওই নারী চিকিৎসককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা করা হয়। এ মামলায় শুক্রবার তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, রিপা আক্তারের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বউলতলী গ্রামে। তিনি বর্তমানে কামরাঙ্গীর চর এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews