বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় বিস্ফোরণ: নিহত ২২

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি উৎপাদানকারি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ২২ জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে বেশিরভাগ কর্মীই চীনা নাগরিরক বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দেশটির রাজধানী সিউলের দক্ষিণে অবস্থিত হোয়াসেওং এলাকায় আরিসেল নামের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। চলছে উদ্ধার অভিযান।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘নিহতদের মধ্যে ১৮ জনই চীনের নাগরিক। তবে বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

ওই ব্যাটারি কারখানার বরাত দিয়ে জানানো হয়, গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিলো। সেখানে বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ৬ জনের মরদেহ কারখানা থেকে বের করতে দেখেছেন। তবে, প্রচণ্ড ধোঁয়া থাকায় মরদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা বলেছেন, প্রত্যক্ষদর্শীরা কারখানায় আগুন লাগার সময় দ্বিতীয় ফ্লোরে সিরিজ বিস্ফোরণের শব্দ শুনেছেন।

২০২০ সালে স্থাপিত আরিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ ডিভাইসের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে। প্রতিষ্ঠানে ৪৮ জন কর্মী রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews