সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

কেইউজে নির্বাচনে সম্রাট-মহেন-জাহিদ পরিষদের নিরুস্কুশ জয়

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃত্ব পেয়েছেন সম্রাট-মহেন-জাহিদ পরিষদ। ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ১১টি পদেই বিপুল ভোটে জয় পেয়েছে এ পরিষদের নেতারা।

শনিবার (২৯ জুন) সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে একটানা ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে সাঈদুজ্জামান স¤্রাট ৫৯ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন ৩। সাধারণ সম্পাদক পদে মহেন্দ্রনাথ সেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিমল সাহা ৩ ভোট পেয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে কাজী শামীম আহমেদ ৫১ ও মো. আমিরুল ইসলাম ৫৫ ভোট যুগ্ম সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান ৫৬ কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ৫৫ ভোট, প্রচার ও সাংস্কৃৃতিক সম্পাদক পদে মিলন হোসেন ৫৩ ও নির্বাহী সদস্য ৩টি পদে নেয়ামুল হাসান কচি ৫৮, শেখ লিয়াকত হোসেন ৫২ এবং উত্তম কুমার সরকার ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনের ইউনিয়নের ১২৬ জন ভোটারের ৬৪ জন ভোট দেন। বিজয়ী পরিষদ ছাড়াও কাজল-বিমল-দিলীপ পরিষদসহ দুটি প্যানেলে ২৩ প্রার্থী অংশ নেন।

নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ। সদস্য ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা ও কেইউজের সদস্য হাসান আল মামুন। ভোট গ্রহণকালীন নির্বাচন পরিদর্শনে আসেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোটের সুজিৎ অধিকারী, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু প্রমুখ।

এছাড়া নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রম অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতস বসু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এর সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, সদস্য মোঃ বেলাল হোসেন, বরিশাল সভাপতি মনিরুল আলম স্বপন, যশোর সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews