রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বাগেরহাটে ধানের শীষ প্রতীককে বিজয়ের করতে জেলা মৎসজিবি দলের মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনের সাথে জেলা মৎসজিবি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুৃয়ারী) সকালে জলা মৎসজিবি দলের আয়োজনে ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাকে ঘিরে সকাল থেকে সদর রোডে মিছিল নিয়ে জড়ো হন জেলা মৎসজিবি দলের নেতাকর্মীরা। এসময় তারা উল্লাসের সাথে সাথে নানা স্লোগান দেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে বাগেরহাটে ঐক্যবদ্ধ হয়েছেন জেলা মৎসজিবি দলের নেতা কর্মীরা।
সভায় জেলা মৎসজিবি দলের নেতাকর্মীরা বলেন, বাগেরহাটে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তার পক্ষেই তারা কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিয়েছে তার সাথে থেকে ধানের শীষের বিজয় অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। দলের মধ্যে কারো কোন বিভেদ নাই। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিষকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। তিনি বলেন, বিএনপিকে জেতাতে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাগেরহাট জেলা মৎসজিবিদলের সাধারন সম্পাদক মোঃ হারুন আল রশীদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক এসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, মোঃ মহিদুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews