রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধনে আওয়ামী লীগের দোসর গাজী শফিকুল ইসলামের বিরুদ্ধে তৌহিদুল ইসলাম (তৌহিদ)কে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়। একই সঙ্গে মিনারুল ইসলাম ও সরদার মুকুল হোসেনের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজার গরু হাট সংলগ্ন মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গাজী শফিকুল ইসলাম- তৌহিদুল ইসলাম (তৌহিদ)কে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও নানাভাবে হয়রানির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

ভাটা ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান অভিযোগ করে বলেন, তার কাছ থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মানববন্ধনে দাবি করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাটা ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান। বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, ওসমান গনি, আবেদা খাতুন, পরিতোষ কুমার, ইউনুস আলী সরদার, বজলুর রহমান, আবু সুফিয়ান টিক্কা, লুৎফর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাটা ব্যবসায়ী আব্দুল জলিল সরদার, সাব্বির রহমান, জুয়েল, আবু তালেব, সোহেল, বাদশা, মঞ্জুরুল, চয়ন, নজমুল হোসেন, সবুজ, সুমন, শুকুর সরদার, ফরহাদ সরদারসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews