1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠান রবিবার বিকালে নগরীর শিববাড়ি বিসিক চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক।
প্রধান অতিথি বলেন, বিসিক মেলার বিশেষত্ব হলো এটি একটি উদ্যোক্তা মেলা। ক্ষুদ্র ও কুটির হস্তশিল্পের উদ্যোক্তাদের অধিকাংশই নারী। নারীরা এই ছোট পরিসরে উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে সফলতা অর্জন করার পাশাপাশি দেশের অর্থনৈতির ক্ষেত্রে অবদান রাখছে। তিনি আরও বলেন, বিসিক মেলার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্যের প্রসারতা ও ব্রান্ডিং করা সুযোগ পেয়ে থাকে। এ মেলার মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়।
খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল-মাসুম ও বিসিকের আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার। স্বাগত বক্তৃতা করেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীণ। শুভেচ্ছা বক্তৃতা করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক খুলনা জেলা কার্যালয় এ মেলার আয়োজন করে। ৪০টি স্টলে উদ্যোক্তা মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট