সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি দীর্ঘদিন পর দশানী-গিলাতলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময় ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: পৌনে চার লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ভোলায় কোস্টগার্ডের উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী মায়ানমারে পাচারকালে কোস্টগার্ডের অভিযানে সিমেন্ট ও সার জব্দ

নতুন গাড়ি শাকিবের উপহার নাকি নিজের কেনা জানালেন অপু বিশ্বাস

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস নতুন গাড়ি কিনেছেন। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্যর ৪২-৪৫ লাখ টাকা।

গাড়ির খবরটি নায়িকা নিজে না জানালেও হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে অপুর দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

এরপর থেকে জল্পনা নতুন গাড়িটি সাবেক স্ত্রীকে উপহার দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এ নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হচ্ছে।

নেটিজেনদের এমন ধারণার কারণও আছে বটে। একসময় শাকিব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেও এখন বাস্তব জীবনের সঙ্গীর প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাস। তাদের দূরত্ব অনেক আগেই দূর হয়েছে। তাছাড়া শাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত অপু বিশ্বাস। আর এ কারণেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন।

সত্যিই সাবেক স্বামীর কাছ থেকে গাড়িটি উপহার পেয়েছেন অপু বিশ্বাস?
এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বিষয়টি ভিত্তিহীন উল্লেখ করে অপু বলেন, ‘আমার পূর্বের লাল রঙের অডি বিক্রি করে নতুন গাড়িটি কিনেছি। পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস আছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews