রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
সোমবারই পদত্যাগপত্র জমা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো-প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে সংবাদ সম্মেলন: নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কবিতা গানে শ্রদ্ধা ভালবাসায় একুশে পদকপ্রাপ্ত কবি রুদ্রকে স্মরণ পাথরঘাটায় কোস্টগার্ডের আয়োজনে জনসচেতনতামূলক মতবিনিময় সভা নৌবাহিনীতে কমিশন পেলেন ৬১ জন নবীন কর্মকর্তা খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফুটবল ও চরম আবহাওয়ার ধাক্কা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। প্রতিবছরের ন্যায় এবারও রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত হবে।

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভার কার্যবিবরণী অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সব আয়োজন সম্পন্ন করা হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জামাত স্থানান্তরের প্রয়োজন হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, প্রধান জামাতের ইমামতি, পবিত্র কোরআন তেলাওয়াত এবং সঞ্চালনার জন্য বিশিষ্ট আলেম, ক্বারী ও উপস্থাপকদের একটি তালিকা তৈরি করবে ইসলামিক ফাউন্ডেশন। সেই তালিকা থেকে ধর্ম মন্ত্রণালয় চূড়ান্তভাবে ইমাম ও ক্বারীদের মনোনীত করবে। মূলত ঈদুল ফিতর উদযাপনের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews