বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ স্কুলের ভেতরে ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা, খুনি অমিত গ্রেফতার যেকোনো মূল্যে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে-প্রধানমন্ত্রী পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের মতামত নিলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে ঘরের ভিতর থেকে মা, ছেলে ও নানির গলিত লাশ উদ্ধার ঘোড়াঘাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। মোংলার জয়মনিতে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করেছে কোস্টগার্ড বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের মতামত নিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের লক্ষ্যে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা দেশের পানি ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ, কাঠামোগত সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা নিশ্চিত করা, নগর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে দ্রুত নগরায়ণের বাস্তবতায় সমন্বিত ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতামত মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ অব্যাহত রাখবে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews