বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ স্কুলের ভেতরে ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা, খুনি অমিত গ্রেফতার যেকোনো মূল্যে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে-প্রধানমন্ত্রী পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের মতামত নিলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে ঘরের ভিতর থেকে মা, ছেলে ও নানির গলিত লাশ উদ্ধার ঘোড়াঘাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। মোংলার জয়মনিতে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করেছে কোস্টগার্ড বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

পাইকগাছায় শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, খুলনার নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও চেতনা তুলে ধরে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews