
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত রেলিটি ঘোড়াঘাট বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গাইবান্ধা মোড় প্রদক্ষিণ করে আজাদ মোড়ে এসে জমায়েত হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট পৌর বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আবদুস সাত্তার মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর যুবদলের সদস্য সচিব সজীব কোবির। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।