বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে-ইব্রাহিম আজিজি ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে জুলাই স্মৃতি জাদুঘর-প্রধানমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন-প্রধানমন্ত্রী পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় ট্রাক চাপায় নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: ৫ আগস্ট উপলক্ষে বাগেরহাটে আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও পরিবহন শ্রমিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মো. জাকির হোসেনের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম সেলিম ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শেখ লিপু, আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. মেহেদি হাসান, শ্রমিক নেতা আজিম ভূইয়া, মোজাফফর হোসেন মোজাম, মামুন সরদার, বাবুল মিনা, ইসরাফিল মিনা, রমজান, ফরিদ উদ্দিন, রানা হাওলাদার, কামাল সরদার, শেখ শাহিন, মহিলা দল নেত্রী নাসরিন আক্তার, শিলা আক্তার, হাফিজা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাসেম সেলিম ভূইয়া বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনভাবে কথা বলার এবং ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়।”তিনি আরও বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। র‌্যালিটি বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews